ADVERTISEMENT

সয়াবিন তেলের দাম বাড়লো আবার

আবার বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়াল ১৯২ টাকা। আগে এ দাম ছিল ১৮৫ টাকা। লিটারে সাত টাকা বাড়িয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। ১ লিটার খোলা পাম তেলের দাম ধরা হয়েছে ১৪৫ টাকা।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে মারামারি করে কারাগারে বর

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় এর আগে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.