৫০ বছর আগে চুরি যাওয়া প্রাচীন মূর্তির সন্ধান

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য থেকে ৫০ বছর আগে চুরি যাওয়া প্রাচীন এক মূর্তির সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রে।
তামিলনাড়ুর একটি মন্দির থেকে ১৯৭১ সালে চুরি যাওয়া মূর্তিটি ১২ শতকে তৈরি এবং অত্যন্ত দামি। চুরির পর ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও হারানো মূর্তিটির খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সেটির সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তবে, কীভাবে হাজার হাজার মাইল পেরিয়ে চুরি হওয়া প্রাচীন মূর্তিটি যুক্তরাষ্ট্রে গেল, তার কোনো সদুত্তর মিলেনি। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক পাচারকারীরা এটি যুক্তরাষ্ট্রে পাচার করে দেয়।

প্রাচীন মূর্তিটি হিন্দু দেবী পার্বতীর। ৫২ সেন্টিমিটার লম্বা এ পাথুরে মূর্তি তামিলনাড়ুর নাদানাপুরেশ্বর শিবমন্দিরে ছিল। ওই মন্দির থেকে পাঁচটি মূর্তি চুরি হয়েছিল। তারই একটি এটি। সম্প্রতি মূর্তিটি বিক্রির জন্য নিলামে তুলেছে বোনহামস নিলামঘর। বোনহামস ব্যক্তিগত মালিকানায় থাকা একটি আন্তর্জাতিক নিলাম কেন্দ্র। মূর্তিটির দাম উঠেছে ২ লাখ ১২ হাজার ৫৭৫ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য ২ কোটি টাকারও বেশি।

তামিলনাড়ু পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউইয়র্কে বিক্রির জন্য যেই মূর্তির ছবি অনলাইনে দেওয়া হয়েছে, সেটি ভারত থেকে পাচার করা। ১৯৭১ সালে মূর্তিটি চুরি হওয়ার বিষয়ে পুলিশে অভিযোগ জানায় নাদানাপুরেশ্বর শিবমন্দির কর্তৃপক্ষ। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও সেটির হদিস পাওয়া যায়নি। এখন নিলামঘরের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, এটাই চুরি হওয়া সেই মূর্তি। প্রাচীন এ মূর্তিটি চোলা সাম্রাজ্যের আমলে তৈরি।

তবে ৫০ বছরের বেশি সময় আগে ভারতে চুরি হওয়া প্রাচীন মূর্তিটি কীভাবে নিউইয়র্কে গেল, কোথা থেকে তারা এটি পেয়েছেন- এসব বিষয়ে কিছুই জানায়নি বোনহামস নিলামঘর কর্তৃপক্ষ। মূর্তিটি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.