ADVERTISEMENT

চট্টগ্রামে লোক নেবে ফুডপান্ডা

চট্টগ্রামে অফিসিয়াল কার্যক্রমের জন্য লোক নেবে ফুডপান্ডা। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। কি অ্যাকাউন্ট ম্যানেজার পদের জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট সেলস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফুডপান্ডার ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও ইন্সুরেন্স, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : ১২ আগস্ট, ২০২২

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.