৮২ হাজার টাকা ছাড়িয়েছে স্বর্ণের ভরি

আবারও সোনার দাম বাড়ানো হলো দেশে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে এ দাম বাড়ানো হলো। সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এ মানের সোনার ভরি বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকায়। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ২৯ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা।

মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। নতুন করে দাম বাড়ানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৮ টাকায়। এতদিন এ দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.