রিজার্ভ দিয়েই মেটানো যাবে ৯ মাসের আমদানি ব্যয়: প্রধানমন্ত্রী

sheikh hasina

বিদ্যমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে বাংলাদেশ ছয় থেকে নয় মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যেকোনো সংকটের সময় কমপক্ষে তিন মাসের জন্য খাদ্যশস্য এবং অন্যান্য (প্রয়োজনীয় জিনিসপত্র) আমদানি করার জন্য আমাদের হাতে অর্থ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে শুধু তিন মাস নয়, ছয় থেকে নয় মাসের জন্য খাবার আমদানি করতে পারবো।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্ত্বেও সরকারকে বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং যেকোনো জরুরি অবস্থার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে আরও বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.