ADVERTISEMENT

ভোটারদের সমর্থন আমার সঙ্গে আছে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করব নারায়ণগঞ্জে বিগত সময় যেভাবে সুস্থ নির্বাচন হয়েছে, তারা যেন এবারও আমাদেরকে এমন সুন্দর একটি নির্বাচন উপহার দেন।

সোমবার (৩ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে ভাণ্ডারীপুল এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে আছে। আপনারা দেখেছেন আমি গত পাঁচদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা করছি। এ সময় সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। এ ছাড়া দলবল নির্বিশেষে সাধারণ মানুষ, আমার দলীয় লোকজনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা আমার পক্ষে কাজ করছেন। আমি ১৬ তারিখ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আমি কখনও মানুষকে মিথ্যা প্রতারণা করিনি। চাঁদাবাজি করিনি। সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি। অন্যায়কে প্রশ্রয় দিইনি। উন্নয়ন করেছি। সবকিছু মিলে জনগণ আমাকে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.