ADVERTISEMENT

মিরসরাইয়ে আগুনে পুড়লো দোকান, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাত ১ টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মসজিদিয়া পর্দ্দাবাজ গ্রামের মোশাররফ ষ্টোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে দোকানের গুরুত্বপূর্ণ মালামালসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানী।

মোশাররফ ষ্টোরের সত্বাধিকারী মোশাররফ হোসেন শিবলী বলেন, প্রতিদিনের মতো রবিবার আমি দোকান বন্ধ করে রাত ১০ টায় বাড়িতে চলে যাই।

এসময় রাত ১ টায় খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর আগেও আমার দোকানে ২ বার আগুন লাগছিল। আমার ধারণা কেউ শত্রুতাবশত আমার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।

ওই মার্কেট মালিক শরীফ হোসেন সাইমুন বলেন, পূর্ব শত্রæতার জের ধরে কেউ আমাদের মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছিল। গত ৩ বছরে বেশ কয়েকবার চুরি হয় এবং আগুন দেওয়ার চেষ্টা করে ২ বার। তখন স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের টিম গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.