ADVERTISEMENT

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।

তিনি বলেন, সোমবার ভোরে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা।

আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি করে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.