ADVERTISEMENT

সাগরিকা স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩ গাড়ি কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগ্রাবাদ, বন্দর ও স্যাটেলাইট ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নির্বাপণে কাজ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.