ADVERTISEMENT

গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

 নিজস্ব প্রতিবেদক

নগরীর খুলশী থানার এমইএস কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহাজাহান (৪২) কে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।

গতকাল রবিবার (২১ নভেম্বর’২১) দিবাগত মধ্যরাতে সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান’র নেতৃত্বে ২টি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন। জানা যায় গ্রেফতারকৃত ব্যাক্তি মোহাম্মদ শাহাজাহান (৪২), পিতা-হাজী মোহাম্মদ ইলিয়াছ, মাতা-মৃত গোল ছেহের বেগম, সাং- বালু খালী, সুফির বাপের বাড়ী, ২নং ওয়ার্ড, ৫নং ফালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারের বাসিন্দা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (পিপিএম- সেবা) মোহাম্মদ সালাম কবির।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.