ADVERTISEMENT

চবিতে প্রকৌশলীর মাথা ফাটালেন পিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক প্রকৌশলীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে অফিস পিয়নের বিরুদ্ধে।

বুধবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
প্রকৌশলী হাদী মো. রশিদ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ওয়ার্কসপের সহকারী যন্ত্র প্রকৌশলী।

অভিযুক্ত আহমেদ কবির বাল্লাও একই কার্যালয়ের অফিস পিয়ন। প্রকৌশলী হাদী মো. রশিদ বলেন, অফিস পিয়নকে কাজের নির্দেশ দিলে আমার ওপর রেগে যায়।

একপর্যায়ে গালিগালাজ ও লোহার পাইপ দিয়ে আমাকে মারধর করলে মাথায় ও শরীরে আঘাত পাই। আমি রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
হাটহাজারী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো।

তবে অভিযোগ অস্বীকার করে আহমেদ কবির বাল্লা বলেন, আমি কাউকে মারধর করিনি। হাদী মো. রশিদ স্যার আমাকে স্টোর রুমে যেতে বলেন। ওইসময় স্টোরে রুমে আমার কাজের দায়িত্ব ছিলো না।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.