ADVERTISEMENT

রেল খাতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে আজ সোমবার রেলভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি। সাক্ষাতকালে রেলপথ মন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে রেলখাতে রাশিয়ার বিনিয়োগের আহ্বান জানান

রেলপথমন্ত্রী বৈঠককালে স্বাধীনতার সময় রাশিয়ার ভূমিকা উল্লেখ করেন এবং স্বাধীনতা পরবর্তী রাশিয়ার বাংলাদেশকে স্বীকৃতি দানের কথাও তুলে ধরেন।

রেলপথ মন্ত্রী বলেন, ‘আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুভাগে বিভক্ত—পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমরা পর্যায়ক্রমে সব লাইন ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছি।

এ ছাড়া আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সব সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার‌ও উদ্যোগ গ্রহণ করেছি।’

রেলমন্ত্রী আরও উল্লেখ করেন জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন।  তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে।

রেলপথ মন্ত্রী এ সময় তাঁর বক্তব্যে বলেন, ‘রেলখাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরো অনেক প্রকল্প গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, রেল খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।’

রেলপথ মন্ত্রী এ সময় বাংলাদেশের রেল খাতে চলমান উন্নয়ন প্রকল্পে রাশিয়ার বিনিয়োগের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘রেলওয়েতে আমরা নতুন কোচ, ইঞ্জিন সংগ্রহ করছি। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনসহ এ সব ক্ষেত্রে রাশিয়া বিনিয়োগ করতে পারে।’

রাশিয়ার রাষ্ট্রদূত এ সময় রেলপথ মন্ত্রীকে রাশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানালে মন্ত্রী রাশিয়ার রেল যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তিসহ সেখানকার রেলওয়ে কোচ ও ইঞ্জিন তৈরির কারখানা সরেজমিনে দেখার জন্য প্রস্তাব গ্রহণ করে আগামী মাসে উপযুক্ত সময়ে রাশিয়া ভ্রমণের সম্মতি জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রাশিয়া দূতাবাসের তৃতীয় সচিব অ্যান্টন ভেরেসচাগিন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.