নতুন ব্রীজ সংলগ্ন ২৫ টি ফলের দোকানে আগুন

চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় কর্ণফুলীতে ফলের দোকানে অগুন। এ ঘটনায় ২৫টি ঘর পুড়ে গেছে।

আজ সোমবার (২১ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ভ্যানের ওপর ফল রেখে উপরে টিনের ছাউনি দেওয়া ছিল দোকানগুলোতে। এরকম ২৫টি ঘর আগুনে পুড়ে গেছে। ঘরগুলোতে ফল রেখে বিক্রি করা হতো। বেশিরভাগ দোকানেই আমের ব্যবসা করা হতো।

তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রীবাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.