বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ঘাতক ভাইরাসে আরও পাঁচ হাজার ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪৮ হাজার ৫৪৬ জন। নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৪১ হাজার ৩৩১ জন। এর আগের ২৪ ঘণ্টায় সাত হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন চার লাখ ৪২ হাজার ৯১২ জন।

রোববার (১০ অক্টোবর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। এর মধ্যে ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাত লাখ ৩৩ হাজার ৫৮ জনের। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৬৫৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.