ADVERTISEMENT

বিএনপি ঘোমটা পরে নির্বাচনে অংশ নিচ্ছে: কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এজন্য বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।

এ সময় বিএনপিকে ‘ঘোমটা ছেড়ে প্রকাশ্যে’ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোনো অপকর্মের জন্য- এমন নজির দেখাতে পারবেন? উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।

তিনি বলেন, দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি। আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের। কাউকে ছাড় দেওয়া হয়নি। সুতরাং, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না। শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.