ADVERTISEMENT

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলভী নামের এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার উপ পরিদর্শক ইয়াছমিন আখতার বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, হঠাৎ করেই মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে ৪ জন আহত হয়েছে।

সভাপতি মাহমুদুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.