ADVERTISEMENT

সরকারি সম্পত্তি লুটপাট করতেই বেনিয়া গোষ্ঠী সিআরবিতে হাসপাতাল করতে চায়

গান-কবিতা-কথামালায় সিআরবি রক্ষার দাবি

সিআরবি রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার আপামর জনসাধারণ।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গান, কবিতা আবৃত্তি, কথামালার মধ্য দিয়ে সিআরবি রক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকবৃন্দ।

সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য ষড়যন্ত্র করছে।

সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সকলেই।

যারা সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে, তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে। সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে। সিআরবি’তে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা হয়েছে, সেটি শুধুমাত্র ধনীদের স্বার্থ রক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থি প্রকল্প।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা শাহাজাহান চৌধুরী, জাসদ নেতা বেলায়েত হোসেন, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রনব চৌধুরী, বেলায়েত হোসেন, আয়াজ মাহমুদ, হাসিনা আকতার টুনু,বনবিহারী চক্রবর্তী, মাহবুব রহমান, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, জেনিফার আলম, কবি মিনু মিত্র, ডা. আরকে দাশ রুবেল,দিলরুবা খানম, আরফাতুল মান্নান ঝিনুক, রতন ঘোষ,মাহমুদুল করিম, কামরুল হুদা পাভেল, চৌধুরী জসিমুল হক, আনোয়ার হোসেন পলাশ, মায়নুর উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, এম ইউ সোহেল, আনিস, সাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ।

সমাবেশ সঞ্চালন করেন মহানগর কৃষকলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ। বক্তারা বলেন, হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এই ধরনের স্থাপনা নির্মাণ সাংবিধানিক আইন লংঘন করার শামিল, যা আইনত দন্ডনীয় অপরাধ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.