কিউইদের ৪ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক:

টান টান উত্তেজনার ম্যাচে কিউইদের ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা। তিন ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন মাহমুদউল্লাহর বাংলাদেশ।

কিউই অধিনায়ক টম ল্যাথামের ৪৯ বলে ৬৭ রানের দারুণ ইনিংস সত্ত্বেও ১৪২ রানের লক্ষ্যে পৌঁছুতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করেই থেমে যায় কিউইদের সংগ্রহ।

বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেদি হাসান ও সাকিব আল হাসান নে দুটি করে উইকেট। এছাড়াও নিয়ন্ত্রিত বোলিং করেছেন নাসুম আহমেদ।

শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। বোলিংয়ে আসেন মোস্তাফিজ। আর ওদিকে কিউইদের আশার সলতে কোনোভাবে জাগিয়ে রাখা অধিনায়ক টম ল্যাথাম ছিলেন ক্রিজে। মোস্তাফিজ যথারীতি নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশকে। কিন্তু ২ বলে ১৩ রান থেকে তার নো বলে চার পেয়ে যান ল্যাথাম। তাতে সমীকরণটা দাঁড়ায়, ২ বলে ৮ রান! তবে এরপর আর কোনো সুযোগ দেননি মোস্তাফিজ। দলের জয় নিশ্চিত করেছেন তিনি ল্যাথামকে বাউন্ডারি থেকে বঞ্চিত রেখে।

এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান। গত ৭ ম্যাচের মধ্যে এটিই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

লিটন ও নাইমের ভালো সূচনার পর দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানও আউট হলে রানের গতি কিছুটা মন্থর হয় টাইগারদের।

ওয়ান ডাউনে সাকিব আল হাসানের জায়গায় খেলতে নেমে প্রথম বলে রাভিন্দ্রার টার্নে পরাস্ত হয়ে স্ট্যাম্পিং হন স্পিনে দক্ষ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারপর ৭ বলে দুটি বাউন্ডারিতে ১২ রান তোলা সাকিব আল হাসানও ফিরে যান কোল ম্যাককোঞ্চির বলে।

এরপর নাইম শেখের সাথে ৩৪ রানের ছোট কিন্তু কার্যকর এক জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু পরপর দুই ওভারে নাইম শেখ ও আফিফ হোসেন ফিরে গেলে হোঁচট খায় গত সাত ম্যাচের মধ্যে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহের আশা। গত ৬ টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩১ রান।

তবে একপ্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়ককে ভালোই সঙ্গ দেন নুরুল হাসান সোহান। তাদের ২২ বলে ৩২ রানের জুটিতে ১৪১ রানের ভালো সংগ্রহ পায় টাইগাররা। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

এ সম্পর্কিত আরও পড়ুন

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রীবাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত

পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রীবাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.