ADVERTISEMENT

সব ট্রেন চলার ঘোষণা

কঠোর বিধিনিষেধের ফলে দেশে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি শুরু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে সকল ধরনের ট্রেন চলাচল।

মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

এ দিন থেকে বন্ধ থাকা ডেমু ট্রেনের চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

তবে আপাতত রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে: ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.