ADVERTISEMENT

চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দীন নোবেল নিহত

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন নোবেল (৪২) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। নোবেল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম‌্যান পদপ্রার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ হত‌্যাকাণ্ড ঘটে।

নাছির উদ্দিন নোবেল সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এই নিহতের তথ্য টা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন-‘জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত‌্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন তাদের নাম জানা যায় নিই।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.