ADVERTISEMENT

কর্মস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কাস্টমস কর্মকর্তা

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় রেজুওয়ানুল হক নামের এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ছিলেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দর জেটির গেট ডিভিশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চত করেছেন কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাহিদ হোসেন।

তিনি জানান, বন্দর জেটির গেট ডিভিশনে দায়িত্ব পালনকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রেজওয়ানুল হক। দ্রুত তাকে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলেছেন, তার হার্ট অ্যাটাক হয়েছিল।

তিনি জানান, কাস্টম হাউসে জানাজা শেষে মুন্সীগঞ্জে রেজওয়ানুলের গ্রামের বাড়িতে মরদেহ পাঠানো হবে।

সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর এনবিআরে এআরও হিসেবে যোগ দেন রেজওয়ানুল। চট্টগ্রাম কাস্টম হাউসে যোগ দেন গত ১ ফেব্রুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.