ADVERTISEMENT

দেশে টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি

দেশে করোনা টিকা উৎপাদনের লক্ষ্যে চীনের সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া তিনটি পক্ষ হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম।

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ চুক্তির মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হবে। প্রতিমাসে চার কোটি ডোজ ভ্যাকসিন। আলোচনার মাধ্যমে দাম ঠিক করা হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, দেশেই ভ্যাকসিন তৈরি হবে, টিকার আর সংকট হবে না। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিনমোমেন, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.