পাকিস্তানে গ্রেনেড হামলায় শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে গ্রেনেড হামলায় প্রাণ গেছে শিশুসহ ১০ জনের। শনিবার স্থানীয় সময় রাতে করাচিতে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। নিহতদের ৬ জন নারী ও বাকি ৪ জন শিশু।

কর্তৃপক্ষ জানায়, একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলো হতাহতরা। একটি খোলা ট্রাকে করে মোমিনাবাদ থেকে লানধির দিকে যাচ্ছিলো তারা। মাদিনা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে মোটরসাইকেল আরোহীরা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট।

এদিকে, হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত সপ্তাহে বেলুচিস্তানের কোয়েটায় পৃথক দু’টি গ্রেনেড হামলায় প্রাণ যায় ৩ জনের। স্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.