ADVERTISEMENT

ঢাকায় আসছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা আজ (১৪ আগস্ট) ঢাকায় আসছে। টিকা বহনকারী ফ্লাইটটি রাতে ঢাকার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ বিমান জানিয়েছে, শনিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইট টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। এদিন রাত ১১টা ৪৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার কথা রয়েছে।

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সিনোফার্ম থেকে সব মিলিয়ে সাত কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হচ্ছে। এর মধ্যে দেড় কোটি ডোজের দাম ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ছয় কোটি টিকার বিষয়ে কাজ চলছে।

গত ১২ মে প্রথমবার উপহার হিসেবে বাংলাদেশে ৫ লাখ টিকা পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। তারপর তৃতীয় দফায় ১৩ আগস্ট চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। সব মিলিয়ে ২১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

এছাড়া, কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.