ADVERTISEMENT

সিনোফার্মের আরও ১০ লাখ টিকা আসছে আজ

চীনের উপহার হিসেবে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন সরকারের উপহারের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে শনিবার।

এদিকে, চীনা দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

All about Onerush

Onerush: En Djupgående Granskning av Spelplattformen Vad är Onerush? Onerush

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.