ADVERTISEMENT

মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দকে স্বাধীনতা পদক প্রদানের দাবি

জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রথম শহীদ, বীর গেরিলা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে ক’জন সাহসী বীর সন্তান জীবন দিয়েছেন, তাদের মধ্যে একাত্তরের গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদ অন্যতম। বস্তুত বঙ্গবন্ধুপ্রেমী এই অসীম সাহসী বীরই হলেন বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী এবং প্রথম শহীদ।

আজ বুধবার বিকেলে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় লালদীঘি পাড়স্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথ ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো.কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন,ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, মোরশেদ আহমেদ, ইমরান হোসেন মুন্না, এস এম রাফি, মোহাম্মদ জিয়াউদ্দিন, মিশু সেন, সেলিম উদ্দিন, নাসির খান, প্রদীপ দাশ প্রমূখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর ও পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা হিসেবে জীবন উৎসর্গকারী শহীদ মৌলভী সৈয়দকে রাষ্ট্রীয় স্বাধীনতা পদক প্রদানের জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.