ADVERTISEMENT

চসিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫ জনকে জরিমানা

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) নগরীর আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, এনায়েত বাজার, বাটালী রোড, বিআরটিসি, কদমতলী, ডিটি রোড, দেওয়ানহাট, জিইসি, ২ নম্বর গেট, গোলাপাগাড় মোড়, প্রবর্তক মোড় ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এ সময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.