ADVERTISEMENT

সরকার দেশেই করোনার টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে: আ জ ম নাছির

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, চলমান করোনা মহামারি দুর্যোগে দেশের মানুষের জীবন জীবিকা বাঁচানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। সরকারের এ উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

আকবর শাহ থানা ও উত্তর পাহাড়তলী থানা শ্রমিক লীগের খাবার বিতরণ কর্মসূচি প্রশংসনীয়।

রোববার (১ আগস্ট) কাট্টলী সিডিএ ১ নম্বর এলাকায় আকবর শাহ থানা ও উত্তর পাহাড়তলী থানা শ্রমিক লীগের উদ্যোগে জনসাধারণের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বহুদূর এগিয়ে গেছি। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে।

এখন টিকা প্রাপ্তির বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। আস্তে আস্তে সব বয়সের মানুষকেই করোনা টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে সরকার।

এজন্য সরকার দেশেই টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

জাতীয় শ্রমিক লীগ আকবর শাহ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসেদ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নগর শ্রমিক লীগ সহ-সভাপতি কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলী ফৌজদারহাট শিল্পাঞ্চল সভাপতি শফি বাঙ্গালী, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান আলী ইউসুফ, চট্টগ্রাম বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আলমগীর, সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস, আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মো. মাঈনুদ্দিন, মো. ইলিয়াস ভুঁইয়া, মো. রফিকুল ইসলাম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আবু সুফিয়ান, মো. এরফান আলী, মো. গিয়াস উদ্দিন জুয়েল, মো. হাবিবুর রহমান, মো. ইকবাল চৌধুরী, মো. সালাউদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. আবদুর রহমান, মো. জসিম উদ্দিন, রোকসানা সেলিম, সালমা খানম লাকী, তপন চন্দ্র ধর, মো. মনসুর আলী, মো. মহিউদ্দিন, খাদিজা আকতার, চন্দনা নাথ, মো. জাহিদ হোসেন, মো. ইকবাল কাদেরিয়া, মো. মনির আহমেদ, আবুল কালাম আবু, হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.