ADVERTISEMENT

রোববার থেকে খোলা হচ্ছে শিল্পকারখানা

নিজস্ব প্রতিবেদক:

আগামী রোববার (১ আগস্ট) থেকে চলমান বিধিনিষেধের (লকডাউন) বাইরে থাকবে রফতানিমুখী শিল্পকারখানা।

শুক্রবার (৩০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

উল্লেখ্য, কোরবানির ঈদের পর গত ২৩ জুলাই থেকে জারি হওয়া কঠোর বিধিনিষেধে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে। তবে কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.