ADVERTISEMENT

চট্টগ্রা‌মে ক‌রোনা শনাক্ত দেড় হাজার ছুইছুই, মৃত‌্যু ৯ জ‌নের

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রা‌মে ক‌রোনা শনা‌ক্তের সংখ‌্যা দেড় হাজারের কা‌ছে পৌ‌ছে‌ছে। ২৪ ঘন্টায় মৃত‌্যু হ‌য়ে‌ছে নয় জ‌নের। এ নি‌য়ে চট্টগ্রা‌মে মোট মৃত‌্যুর সংখ‌্যা দাড়াল ৯৫৮ জ‌নে।

আজ শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সু‌ত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৯২৩ নমুনা পরীক্ষা ক‌রে ১ হাজার ৪৬৬ জনের দে‌হে করোনা শনাক্ত হয়েছে। তারম‌ধ্যে নগ‌রে ১ হাজার ৮৫ জন ও উপ‌জেলায় ৩৮১ জন।

এ‌দি‌কে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।বিআইটিআইডি ল্যাবে ৮৫৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৪০ জনের।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৭ নমুনা পরীক্ষায় ১১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬৯ নমুনা পরীক্ষায় ১৪৪ জন, এন্টিজেন টেস্টে ৯০১ নমুনা পরীক্ষায় ৩২৮ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৩৭ নমুনা পরীক্ষায় ১০৩ জন, শেভরনে ২২৩ নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৮ নমুনা পরীক্ষায় ৪৬ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৮ নমুনা পরীক্ষায় ৯ জন, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ২৫ ও এপিক হেলথ কেয়ারে ৬৮১ নমুনা পরীক্ষায় ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে কারও করোনা মেলেনি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৫ জন, সাতকানিয়ার ৩৮ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৭ জন, চন্দনাইশের ২৬ জন, পটিয়ার ৫ জন,বোয়ালখালীর ৪৮ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৬২ জন, ফটিকছড়ির ৩৩ জন, হাটহাজারীর ৪৫ জন, সীতাকুণ্ডের ২৬ জন, মিরসরাইয়ের ১৯ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৭ জন।

সি‌ভিল সার্জন শেখ ফজ‌লে রা‌ব্বি জানান,
চট্টগ্রা‌মে মারা যাওয়া ৯ জ‌নের মধ্যে ৫ জন নগ‌রের ও ৪ উপজেলার বা‌সিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রা‌মে ৮১ হাজার ২১৭ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.