ADVERTISEMENT

প্রবীণ আলেমেদ্বীন মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, অধ্যক্ষ আল্লামা মুফতী ইদ্রিস রেজভী (র.) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর।

মঙ্গলবার (২৭ জুলাই) আসরের আজানের সময় তিনি চট্টগ্রাম নগরীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গত শুক্রবার (২৩ জুলাই) রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতী ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন।

তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.