ADVERTISEMENT

ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নওফেল

নিজস্ব প্রতিবেদক

আজ (২৪ জুলাই) সকালে নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের অন্তর্গত হাজারী গলির শিব বাড়ি প্রাঙ্গণে লকডাউন কর্মহীন ৩৪০ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হাজারী গলির একটা ঐতিহ্য আছে, এখানে স্বর্ণ অলংকার তৈরির দক্ষ অনেক কারিগর আছেন, বিভিন্ন ধরনের স্বর্ণ ব্যবসায়ী আছেন। আপনারা শান্তি প্রিয় মানুষ।

আপনারা যাতে কোন ধরনের অন্যায় বা জুলুমের শিকার না হন সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। যারা এই শিল্পে কাজ করছেন তারা হেনস্থা হবেন, হয়রানির শিকার হবেন এইটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। যারা আপনাদের হয়রানি করছে তাদের বলে দিতে চাই সাবধান হয়ে যান। যদি শান্তি প্রিয় ব্যবসায়ীরা আর কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে জানি। হয়রানি ও জুলুমকারীদের বিচারের সম্মুখীন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চান সবাই এদেশে শান্তিতে বসবাস করুক, শান্তিতে ব্যবসা করুক। যারা এই শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, অনেকের মাঝে আমরা কর ফাঁকি দেওয়ার প্রবণতা দেখতে পায়। আপনাদের প্রতি অনুরোধ আপনারা সঠিক পরিমাণে কর প্রদান করবেন। আপনাদের কর এ দেশের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে তার সাথে সাথে আপনারাও উন্নয়নের অংশীদার হবেন।

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহর লাল হাজারী সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রতন আচার্য্য, নগর সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু, বিধান ধর, সত্যজিত চৌধুরী টুলু, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, উৎপল দাশ, নিপু শর্ম্মা, জয় চৌধুরী, কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নিশাত চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা তন্ময় সেন শিবু, অভিক চৌধুরী, সৌরভ পাল, মোঃ রানা প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.