ADVERTISEMENT

চান্দগাঁওয়ে কিশোরী গৃহকর্মীকে নির্যাতন: আটক নারী চিকিৎসক

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নাহিদা আক্তার নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে শিশুটিকে মোহরা থেকে উদ্ধার করা হয় এবং চিকিৎসককে আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আনুমানিক ১৫ বছর বয়সী মেয়েটির চুল কেটে দেয়া হয়েছে। চোখের নিচে, গলা ও হাতসহ বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। শিশুটিকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গত বছরের জুলাই থেকে চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ১০ নম্বর রোডের ৩৯৪ নাম্বার বাসায় গৃহকর্ত্রী ডা. নাহিদা আক্তারের (৩৪) বাসায় কাজ করতো তাসলিমা। বাসার সব কাজ করলেও গত তিন মাস ধরে কথায় কথায় গায়ে হাত উঠাতে থাকে গৃহকর্ত্রী। গত ১৮ জুলাই গৃহকর্ত্রী তার ওপর নির্মম নির্যাতন করেন। কিল-ঘুষি-থাপ্পড় মারার পর তাসলিমাকে বন্দী করে রাখেন। পরদিন একটা সেলুনে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাসলিমার চুল কাটানো হয়। কারো সঙ্গে ঈদেও যোগাযোগ করতে দেয়া হয়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার তাসলিমার পরিবারের সদস্যরা পুলিশকে অভিযোগ করলে মোহরা এলাকায় অভিযান চালিয়ে নাহিদাকে আটক করা হয়। রাতে চান্দগাঁও থানা পুলিশ নির্যাতিত তাসলিমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গৃহকর্মী তাসলিমার বাবা আব্দুল গণি মামলা করার প্রস্তুতি নেন।

আটক হওয়া ডা. নাহিদা আকতারের বাসা চান্দগাঁও আবাসিক হলেও মোহরার ওয়াসা বালুরটাল এলাকায় তার শ্বশুরবাড়ি। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিএস ও এফসিএস করেছেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.