ADVERTISEMENT

নগরীতে নামাজ শেষে কোরবানি দিচ্ছেন মুসল্লিরা

ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও, বহদ্দারহাট, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসার সামনের খালি জায়গায় পশু কোরবানি দিচ্ছেন।

তবে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে তেমন কাউকে কোরবানি করতে দেখা যায়নি। সবাই সবার সুবিধা মতো স্থানে কোরবানি দিচ্ছেন।

এর আগে বিভিন্ন মসজিদে সকাল ৭টা ৮টায় ঈদের জামাত শুরু হয়। শুরুতে ফাঁকা জায়গা নিয়ে নামাজে দাঁড়ালেও ধীরে ধীরে মুসল্লির সংখ্যা বাড়ায় শেষ পর্যন্ত অনেকটাই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি।

এসময় মাস্ক ছাড়াও অনেককে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। তবে নামাজ শেষে কোলাকুলি এড়িয়ে গেছেন অধিকাংশ মুসল্লি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.