ADVERTISEMENT

খালেদা জিয়ার টিকা নেওয়া নাকে খত দেওয়ার শামিল: নানক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনার টিকা গ্রহণকে নাকে খত দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রি স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় বড় দেশকে টপকে বাংলাদেশে করোনার টিকা নিয়ে এসেছেন, কিন্তু সেই টিকা নিয়ে বিএনপি শুরুতে অপপ্রচার চালিয়েছে। এখন তাদের নেত্রী খালেদা জিয়া আবার সেই টিকা গ্রহণ করেছেন। যা এক প্রকার নাকে খত দেওয়ার মতো।

তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। তার প্রমাণ আমরা বহুবার দিয়েছি। ভবিষ্যতেও আমরা দেবো।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে কিছু রাজনৈতিক দল আছে যারা মানুষকে কোনো ধরনের সহযোগিতা করে না। শুধু গলাবাজি করে। এদের কাজ হলো গলাবাজির মাধ্যমে সরকারের সমালোচনা করা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। পরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.