ADVERTISEMENT

পশুর হাটে চসিকের অভিযান: সাড়ে ৫৮ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নগরীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে স্থাপিত পশুর হাটে অভিযান চালিয়ে খাইনের মালিকদের বিরুদ্ধে ২২টি মামলায় ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ​চট্টগ্রাম সিটি কর্পোরেশ (চসিক)।

আজ রোববার (১৮ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পাহাড়তলী থানার সরাইপাড়া, পূর্ব নাসিরাবাদ, ঈদগাঁ, নয়াবাজার ও সাগরিকা মোড়ে অস্থায়ী খাইনে অবৈধভাবে কোরবানির পশু হাটে এ অভিযান চালানো হয়।

একই অভিযানে সাগরিকা গরুর বাজারে করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় পরিচালিত অভিযানে চসিকের পক্ষ থেকে পথচারীদের মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

ফের কমল স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে

ফের কমল স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.