বিএনপি অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে।

করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তারা মুখে বড় বড় কথা বললেও জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। ঈদকে সামনে রেখে সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.