ADVERTISEMENT

জিম্বাবুয়েকে টেস্টে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে মুমিনুলরা। প্রথম ইনিংসে ২৭৬ রানে জিম্বাবুয়ে অল-আউট হলে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ৪৭৭ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ের সামনে। লক্ষ্য তাড়া করতে নেমে২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ২২০ রানের জয় পায় বাংলাদেশ। যা বিদেশের মাটিতে রেকর্ড রানে জয় টাইগারদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.