ADVERTISEMENT

চন্দনাইশে ট্রাক ও মোটরবাইক সংঘর্ষ: নিহত ১

মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুর পাড়া রাস্তার মাথা এলাকায় ট্রাক ও মোটর বাইক মুখোমুখী সংঘর্ষে আবদুল হামিদ নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। গুরতরে আহত হয়েছেন সে মোটর বাইকে পিছনে বসা মো. তারেক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

আজ ১০ জুলাই শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর শেখ পাড়া এলাকার মো. আবদুল ছত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হামিদ ও তার চাচাত ভাই তারেক মোটর বাইক চালিয়ে পটিয়ার দিকে যাওয়ার পথে চট্টগ্রাম চন্দনাইশের বদুর পাড়া এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই জনে গুরুতর আহত হয়।

আহতাবস্থায় তাদের ১ মে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে যাওয়ার পথে আবদুল হামিদের মৃত্যু হয় ও তারেক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, আমরা দুর্ঘটনার পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে হাইওয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম সেখানে যায়। পরে ট্রাকটি আটক করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.