ADVERTISEMENT

বোয়ালখালীতে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার

মো: জয়নাল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত মো. শহীদুল ইসলাম খোকনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১০ জুলাই) ভোরে উপজেলার সারোয়াতলী পিসি সেন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকন উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার সোনামিয়ার বাড়ীর নুরুল আলম মিস্ত্রীর ছেলে।

অস্ত্রধারী ডাকাত খোকনের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকনের বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজী থানায় ২টি, ছাগলনাইয়া থানায় ১টি, পরশুরাম থানায় ১টি ও চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো ডাকাতি মামলা থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে।

খোকনের কাছে অবৈধ অস্ত্র পাওয়ায় তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেন, দুর্ধর্ষ ডাকাত খোকন অস্ত্রসহ এলাকায় অবস্থান করার খবরে অভিযান পরিচালনা করা হয়। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.