জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: অর্থদণ্ডসহ ১০৫ মামলা

সিনিয়র রিপোর্টার

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর বিধি-নিষেধ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ৬ জুলাই দিনব্যাপী চট্টগ্রামে জেলা প্রশাসন চৌদ্দজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী নগরীর ডবলমুরিং ও আগ্রাবাদ এলাকায় ২৭ টা মামলায় মোট ২৪,২০০/- টাকা অর্থদণ্ড আদায় করেন।

খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা ইসলাম, তিনি ৮ টি মামলায় ২১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

অন্যদিকে চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এহসান মুরাদ , এ সময় তিনি ০৯ টি মামলায় ২৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইনামুল হাছান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মামনুন আহমেদ অনিক, এ সময় ৭ টি মামলায় ৩৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা জান্নাত চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন, তিনি ১৮ টি মামলায় মোট ৩৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

হালিশহর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি মামলায় ৫৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল হাসান কোতোয়ালি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি মামলায় ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

পাশাপাশি বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা আফরিন, তিনি ০৪ টি মামলা দায়ের করে ১১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

হালিশহর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ রানা, এ সময় তিনি ০১ টি মামলায় ১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

অন্যদিকে পাহাড়তলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি মামলায় মোট ২৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্লাবন কুমার বিশ্বাস বন্দর ও ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৬ টি মামলায় ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

পতেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত, তিনি ০৮ টি মামলায় ১৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.