১৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন এবং বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্সের জয়েন্ট হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী এখন যেকোনো উচ্চ প্রযুক্তির ড্রোন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোকাবিলায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ।

ইরানের এয়ার ডিফেন্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এক বিশেষ বিবৃতিতে জানান, ইরানি সৈন্যরা ‘আধুনিক দেশীয় পদ্ধতি ও সরঞ্জাম’ ব্যবহার করে শত্রু বাহিনীকে আকাশপথে অতর্কিত আক্রমণ বা ‘অ্যাম্বুশ’ করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমনভাবে তৈরি করা হয়েছে যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং উন্নত আনম্যান্ড এরিয়াল সিস্টেম (ইউএএস) বা ড্রোনকে অনায়াসেই শিকার করতে পারে। ‘

ইরানি সংবাদ সংস্থা ইরনা-এর প্রতিবেদন অনুযায়ী, জেনারেল এলহামি নিশ্চিত করেছেন, তাদের বাহিনী এরইমধ্যে ‘হার্মিস’ এবং ‘লুকাস’-এর মতো বিশ্বসেরা প্রযুক্তির ড্রোনসহ কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

তিনি দাবি করেন, এই সাফল্য মূলত ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবন ও নতুন রণকৌশলের ফল, যা বর্তমানে শত্রুপক্ষকে চরম বিভ্রান্তির মধ্যে ফেলেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.