ফ্রিজ খুললেই দুর্গন্ধ, যেভাবে পাবেন মুক্তি

অনেক ফ্রিজেই খোলার সঙ্গে সঙ্গে একটা উদ্ভট গন্ধ বের হয়ে আসে। কিন্তু কেন এমনটি হয়, তা একবার ভেবে দেখা উচিত। কারণ আমরা সাধারণত ধারণা করি— ফ্রিজে দুর্গন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে— বাসি কিংবা খোলা খাবার রাখা। রান্না করা তরকারি, মাছ-মাংস, ডিম কিংবা দুগ্ধজাত খাবার যদি ঢাকনা ছাড়াই রাখা হয়, তাহলে তার গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে।

অনেক সময় ফল কিংবা সবজি পচে গিয়ে দুর্গন্ধ বের হয়। আমরা খেয়াল না করলেও সেগুলো থেকেই বাজে একটা গন্ধ তৈরি হয়। এ ছাড়া দীর্ঘদিন পরিষ্কার না করলেও ফ্রিজের কোণায় জমে থাকা খাবারের কণা ও পানিও দুর্গন্ধের উৎস হতে পারে। ফ্রিজের ড্রেন ট্রে বা রাবারের গ্যাসকেটেও জীবাণু জমে গন্ধ ছড়িয়ে পড়তে পারে।

ফ্রিজ খুললেই যদি নাকে ভেসে আসে বোটকা বা পচা গন্ধ, তাহলে সেটি শুধু বিরক্তিকরই নয়, এটি স্বাস্থ্যের জন্যও ভীষণ ক্ষতিকর। অনেক সময় আমরা ফ্রিজে খাবার রেখে নিশ্চিন্ত থাকি, কিন্তু সামান্য অসতর্কতায় সেই খাবার থেকেই তৈরি হয় দুর্গন্ধ। কী কারণে এমন গন্ধ হয় এবং কীভাবে তা সহজ উপায়ে দূর করা যায়? এটি অবশ্যই জানা প্রয়োজন।

সামান্য অসতর্কতায় সেই খাবার থেকেই তৈরি হয় দুর্গন্ধ। কীভাবে সহজ উপায়ে তা দূর করা যায় সে বিষয়ে সঠিক সংরক্ষণের পদ্ধতি জেনে  নিন। চলুন জেনে নেওয়া যাক, গন্ধ দূর করার সহজ খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি—

ফ্রিজে খাবার রাখার সময় সবসময় ঢাকনাযুক্ত কনটেইনার ব্যবহার করা উচিত। মাছ, মাংস বা তীব্র গন্ধযুক্ত খাবার আলাদা এয়ারটাইট বক্সে রাখলে গন্ধ ছড়াবে না। ফল ও সবজি নিয়মিত পরীক্ষা করে পচা অংশ ফেলে দিন।

আর প্রতি সপ্তাহে একবার ফ্রিজের ভেতর চোখ বুলিয়ে নিন। মাসে অন্তত একবার হালকা পরিষ্কার করে নিন। অতিরিক্ত খাবার জমিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করুন। এই ছোট অভ্যাসগুলো মেনে চললেই ফ্রিজ খুললেই আর বোটকা গন্ধ নয়, বরং থাকবে পরিষ্কার ও সতেজ অনুভূতি। প্রতি মাসে অন্তত একবার ফ্রিজ পুরো খালি করে পরিষ্কার করুন। কারণ এতে ফ্রিজ ভালো থাকবে। প্রথমেই ফ্রিজ বন্ধ করে সব খাবার বাইরে বের করে রাখুন। এরপর বাসি বা সন্দেহজনক খাবার থাকলে ফেলে দিন। এ সময় হালকা গরম পানিতে বেকিং সোডা বা ভিনিগার মিশিয়ে ফ্রিজের তাক, ড্রয়ার ও ভেতরের দেয়াল ভালো করে মুছে নিন। এটি জীবাণু নষ্ট করে এবং গন্ধের মূল উৎস দূর করে।

লেবু ও ভিনিগারের ব্যবহার করেও আপনার ফ্রিজ পরিষ্কার করতে পারেন। একটি লেবু কেটে বা লেবুর খোসা একটি ছোট বাটিতে রেখে ফ্রিজে রাখুন। এরপর লেবুর প্রাকৃতিক অ্যাসিডিক গুণ দুর্গন্ধ শোষণ করে। চাইলে ভিনিগার ভেজানো কাপড় দিয়ে ফ্রিজের ভেতর মুছলেও ভালো ফল পাওয়া যায়।

এ ছাড়া ফ্রিজে বেকিং সোডা রাখুন। ফ্রিজে দুর্গন্ধ দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেকিং সোডা। একটি খোলা পাত্রে ২–৩ টেবিল চামচ বেকিং সোডা রেখে দিন। এরপর গন্ধ শোষণ করে এবং ফ্রিজের বাতাস সতেজ রাখে। প্রতি ২–৩ মাস অন্তর বদলে নিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.