রাস্তা পার হতেই র‍্যাবের গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

চট্টগ্রাম নগরগীর বন্দর থানাধীন আনন্দবাজার সাগরপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় র‌্যাবের গাড়ির ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া

শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. আইনুল (১৫)। সে বন্দর থানার মাইজপাড়ার মো. আনছারের ছেলে।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় টহলরত র‌্যাব-৭ এর একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্যরা তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.