জিমেইল আর্কাইভ আদতে কতটা জরুরি

­কিছুদিন ধরে জিমেইল নতুন করে আলোচনায় এসেছে। ফলে জিমেইল গ্রাহকরা যেন নিজেদের অ্যাকাউন্টে যত্ন বাড়িয়ে দেয় এবং পাসওয়ার্ড বদলে নেয়– সেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিয়মিত জিমেইল ইনবক্স পরিষ্কার রাখা প্রয়োজন। এমনটি না করলে কিছুটা সময় পরেই বিনামূল্যে বরাদ্দ ১৫ জিবির স্টোরেজ পূর্ণ হয়ে প্রয়োজনীয় সব ইমেইল আর ইনবক্সে পৌঁছবে না; হ্যাং হয়ে যাবে। ঠিক এ কারণে প্রয়োজন নেই– এমন ইমেইল
আগে থেকে ডিলিট করাই শ্রেয়।

এতে বরাদ্দ স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার সমস্যা ছাড়াও অনেক সমস্যা দৃশ্যমান হতে পারে। এর সমাধানে চাইলে জিমেইল আর্কাইভ তৈরি করে নেওয়া যায় দ্রুত ও সহজে। জিমেইলে শত শত ইমেইলের মধ্যে জরুরি ইমেইল খুঁজে বের করা দুরূহ হয়ে পড়ে। যার যথার্থ সমাধান দেবে জিমেইল আর্কাইভ ফিচার। যেখানে ইমেইল আলাদা করে সংরক্ষণ করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা, যতদিন ইচ্ছা ইমেইল আর্কাইভ করে রাখা সম্ভব।

প্রথমে জিমেইল ইনবক্স খুলে যেসব ইমেইল আর্কাইভ করতে চান, সেসব নির্বাচন করতে হবে। প্রতিটি ইমেইলের পাশের বক্সে ক্লিক করে বা ওপরের দিকে সিলেক্ট অল বক্সে ক্লিক করে সব ইমেইল নির্বাচন করতে হবে।
জানা প্রয়োজন, যখনই সিলেক্ট অল অপশন ক্লিক করবেন, তখন ইনবক্সের ইমেইল সিলেক্ট হয়ে যাবে। তখন সব আর্কাইভ হয়ে যাবে।
আর্কাইভ অপশনে ক্লিক করে কোনো ফোল্ডারে গোপন ইমেইল লুকিয়ে রাখা সম্ভব। এতে ফোল্ডারে ক্লিক করে আর্কাইভে ক্লিক করলেই নির্বাচিত ইমেইল আর্কাইভে পৌঁছে যাবে।

ডিভাইস যদি হয় অ্যান্ড্রয়েড
প্রথমে স্মার্টফোন বা ট্যাবলেটে জিমেইল অ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় ইমেইলটি আর্কাইভ করতে তা আগে খুলে নিতে হবে।
স্ক্রিনের ওপরের ডানদিকে থ্রি-ডট আইকনে ক্লিক করে তারপর মেন্যু থেকে আর্কাইভ নির্বাচন করে নিতে হবে।

আইফোনে আর্কাইভ
আইফোন বা আইপ্যাড জিমেইলে অ্যাপে যেতে হবে। জরুরি ইমেইলটি আর্কাইভ করতে তার ডানদিকে সোয়াইপ করতে হবে। সেখানে আর্কাইভ আইকনটি দৃশ্যমান হবে। ওই অপশনে ক্লিক করলেই আর্কাইভ হয়ে যাবে নির্বাচিত সব ইমেইল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.