ADVERTISEMENT

সাহিত্যে নোবেল বিজয়ী হচ্ছেন যারা

চলছে নোবেল পুরস্কারের মৌসুম। চিকিৎসা,পদার্থবিজ্ঞান, রসায়নের পর আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘোষণা করা হবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে আজ ঘোষণা করা হবে চলতি বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।

চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বুধবার (৮ অক্টোবর) ঘোষণা কর হয় রসায়নে নোবেল বিজয়ীদের নাম। এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। ধাতু-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তারা।

তার আগের দিন মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষিত হয় পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম।  ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই তিন মার্কিন বিজ্ঞানীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

এ সময় প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে। ২০২৩ সালে সুইডিশ ক্রোনারের মূল্যস্ফীতির কারণে প্রাইজ মানির পরিমাণ ১০ মিলিয়ন থেকে বৃদ্ধি করে ১১ মিলিয়ন ক্রোনার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.