মতের অমিল থাকলেও; বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন: আখতার হোসেন

‘মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও; বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ। যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেছেন।

৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা নিউয়র্কে আসার পর যদিও একটা বিব্রতকর অবস্থান তৈরির চেষ্টা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে আসতে না পারে, দেশের ক্ষমতা কুক্ষিগত করে আর যেন মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে দিতে না পারে, জাতিসংঘের অধিবেশনে সেই কথাই বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা হতে পারে, কিন্তু এসবের বাইরে গিয়েও বাংলাদেশ প্রশ্নে এক, এবং প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা ব্যক্ত করেছেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।

সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ন মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলে জানান তিনি।

আখতার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরে যে নেতারা এক হতে পারে এবারের সফর তার অন্যতম উদাহরণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.