‘নির্বাচন ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে’

জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ দেশের বাইরে থেকেও করতে পারে। আমরা সব বিষয়ে সতর্ক আছি। নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে। দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে বাহারুল আলম বলেন, সারা দেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।

আইজিপি বলেন, এ সময়ের মধ্যে ঘটনাগুলো কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে।

খাগড়াছড়ির ঘটনা নিয়ে তিনি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.