ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য।  আজ বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন।

স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, সেটা গত জুলাইয়ে ঘোষণা করা হয়েছিল।  সেসময় বলা হয়েছিল,  আগামী সেপ্টেম্বর মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তি।

এর আগে সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.