ADVERTISEMENT

চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা

প্রতি বছর অক্টোবর মাসকে ঘিরে ঢাকের তালে আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দেবী তৈরির কারিগরেরা। চট্টগ্রামে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়।

সরেজমিনে সদরঘাট বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রংয়ের কাজ।

কথা হয় একজন মৃৎশিল্পীর সাথে এ সময় তিনি বলেন, প্রতিমা তৈরির কাজ তারা সাধারণত পূজার অন্তত দুই মাস আগে শুরু করেন। আগে মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। পরবর্তী সময়ে মাটি শুকিয়ে গেলে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয় প্রতিমাগুলো। বর্তমানে মাটি, খড়, বাঁশ, রংসহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে গেছে। এটি ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বরর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.